• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আইনজীবী শিশির মনিরকে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম কাউন্সিলের সংবর্ধনা

Reporter Name / ৩৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

121

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম কাউন্সিলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশের আইন পেশায় বহুমাত্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় শিশির মনির বলেন, অভিজ্ঞতার ভিত্তিতে সভ্যতা এগিয়ে যায়। আজকের এই আয়োজনে আমরা নানা দিক নিয়ে আলোচনা করেছি। আশা করি এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা বাংলাদেশে বাস্তবায়নে কাজে লাগবে। ভবিষ্যতেও আমাদের এই সম্পর্ক অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওল্ডহ্যামের মেয়র ইডি মারফি, কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর মোহন আলী, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর আজাদসহ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নেতা এবং দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিনিধিরা।

এ সময় ওল্ডহ্যামের মেয়র ইডি মারফি বলেন, বাংলাদেশি কমিউনিটি যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশির মনির সুদূর বাংলাদেশ থেকে আমাদের মাঝে এসে যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, এই ধরনের যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, মোহাম্মদ শিশির মনির একজন খ্যাতনামা আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার বিষয়েও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd