• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

আগামী নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কোন দিকে যাবে-ফখরুল

Reporter Name / ২৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
জামায়াতের সমাবেশে ফখরুল আগামী নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কোন দিকে যাবে

114

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কোনদিকে যাবে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আগের মতো থেকে যাবে। আর এটা নির্ধারিত হবে ঐ নির্বাচনের মধ্য দিয়ে। যদি মানুষ সেখানে অতীতের মতো ভুল করে তাহলে কাঙ্খিত পরিবর্তন আসবেনা। আগের মতোই দুর্নীতি, চাঁদাবাজী, দখলবাজী, ঘুষ-বাণিজ্য আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সেখান থেকে যদি জাতিকে পরিত্রাণ দিতে হলে সৎ আল্লাহ ভীরু নেতৃত্বকে নির্বাচিত করতে জবাবদিহীতার মানসিকতা লালন করে তাদের কাছে যদি জাতির দায়িত্ব অর্পিত হয় তখন কাঙ্খিত পরিবর্তন আসতে বাধ্য। আল্লাহ প্রদত্ত আমানত ভোটের যথার্থ মূল্যায়নের বিষয়টি আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। তাই আসুন সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

তিনি বুধবার (১১ জুন) রাতে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আহমদ মাসুমের পরিচালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা ও সেক্রেটারী মাওলানা আল-ইমরান।

উপস্থিত ছিলেন সদর জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, জামায়াত নেতা মোঃ আমিনূর রহমান, সালুটিকর ডিগ্রী কলেজের প্রভাষক মো. খলিল আহমদ, প্রবাসী জামায়াত নেতা হাফিজ মাওলনা মিজুনুল হক, সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফিজ কাউছার আহমদ, সাবেক ছাত্রনেতা জাহিদ আহমদ, ইউনিয়ন টিম সদস্য লোকমান হোসেন মাজিদ, ১নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি দেলওয়ার হোসেন ও ৯নং ওয়ার্ড সভাপতি হেলাল আহমদ।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী হামিদুল হক। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী ইমাম উদ্দিন।

অনুষ্ঠানে ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) হিযরত করে ১০ বছরে মদিনায় এমন একটি রাষ্ট্র গড়ে তুলেছিলেন যেখানে মানুষ সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনিতে ছিল। সেই সমাজ ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয় এবং আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বাস্তবায়িত হয় তাহলে বুকে হাত দিয়ে বলতি পারি বাংলাদেশের মানুষও সেই সুখ শান্তিতে বসবাস করতে পারবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদেরকে সেই রাষ্ট্র উপহার দিতে দির্ঘদিন যাবৎ কাজ করে আসছে। জামায়াতকে সহযোগিতা করুন, পরামর্শ দিন। ইনশাআল্লাহ আমরা সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র উপহার দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd