• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির আগামীকাল থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা মুসলিম শাসনামলে ঈদ বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট এর ইফতার মাহফিল সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের

আজহারের খালাসে সিলেট জামায়াতের দোয়া মাহফিল

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

43

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান বলেছেন, কথিত মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জননেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আপিল বিভাগের রায়ে প্রমাণ হয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোন অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জাতীয় নেতৃবৃন্দকে বিচারের নামে ফরমায়েসী রায়ের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করেছে। জননেতা এটিএম আজহারের বেকসুর খালাসের মাধ্যমে একদিকে জাতি একজন পরীক্ষিত নেতাকে পেয়েছে, আর আমরা এক জীবন্ত শহীদকে ফিলে পেয়েছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, রায়ের পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালত বলেছেন, সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ছাড়াই তাকে ফাঁসি দেয়া হয়েছিল। যা ছিল বিচারের নামে চরম অবিচার। আদালতের রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, সত্যকে চাপিয়ে রাখা যায় না। এই রায় মহান রবের পক্ষ থেকে হক্বের ঝলক এবং আল্লাহর বিশেষ নিয়ামত। উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়। মহান আল্লাহর শানে আসুন মাথা নত করি। আল্লাহর শোকর আদায় করি।

তিনি মঙ্গলবার (২৭ মে) বাদ আসর জামায়াত কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জামায়াতের উদ্যোগে নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদে কথিত ফরমায়েসী মামলা থেকে এটিএম আজহারের খালাস উপলক্ষে সংক্ষিপ্ত শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও শত শত মুসল্লী অংশ নেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টীমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।

মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, ক্বারী আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম জায়গীরদার, শামীম আহমদ, শাহেদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ ও শাহজালাল বিশ^বিদ্যালয় ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার প্রমূখ। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd