• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

ইকবাল ফেরদৌসকে বড়লেখা প্রেসক্লাবের সম্মাননা

Reporter Name / ৪৭৯ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

448

মৌলভীবাজারের বড়লেখার কৃতী সন্তান যমুনা টেলিভিশনের ইউএস ষ্টেট ডিপার্টমেন্ট এন্ড হোয়াইট হাউজ করেসপন্ডেন্ট, ন্যাশনাল প্রেসক্লাব ওয়াশিংটনের সদস্য এবং বাংলা সংবাদের সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক ইকবাল হোসাইন ফেরদৌসকে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রেসক্লাব।

বুধবার (১১ জুন) রাতে শহরের একটি অভিজাত রেষ্ট্যুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

সংবর্ধিত অতিথির বক্তব্যে যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ইকবাল হোসাইন ফেরদৌস বলেন, সাংবাদিকতায় ভাল কিছু করতে হলে প্রচুর পড়াশুনার কোনো বিকল্প নেই। ইনফরমেশন টেকনলোজিতে দক্ষতা অর্জন করতে হবে। যে সাংবাদিক নিজেকে সবর্দা সাংবাদিকতার ছাত্র মনে করেন তিনিই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেন।

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, বর্তমান সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, বাংলা সংবাদ পত্রিকার উপ-সম্পাদক আবুল কাসেম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, হাসান শামীম, দপ্তর সম্পাদক এজে লাভলু, সাংবাদিক তপন কুমার দাস, আজাদ বাহার জামালী, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, ফয়সল মাহমুদ, হানিফ পারভেজ, আবু তাহের, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ইকবাল হোসাইন ফেরদৌসের সাংবাদিকতা জীবনের সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কৃতিত্বের প্রশংসা করেন এবং বড়লেখার সুনাম বয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd