• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

ইসরাইলের ১৫০টি লক্ষ্যবস্তুতে ইরানের হামলা

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
ইসরাইলের ১৫০টি লক্ষ্যবস্তুতে ইরানের হামলা

182

ইসরাইলের হামলার পাল্টা জবাবে দেশটির ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইরান। এরমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে। শনিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় ট্রেলিভিশন প্রেসটিভিকে একথা জানান সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি।

ইসলামিক রেভ্যুলুশন গার্ডস কর্পস (আইআরজিসি) এর চিফ কমান্ডারের সিনিয়র এই উপদেষ্টা বলেন, এই লক্ষ্যবস্তুগুলোতে একাধিক ধাপে সফলভাবে আঘাত করা হয়েছে।

iran-7

ইসরাইলের হামলার পাল্টা জবাবে অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে ইরান। শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। আঘাত হানে তেল আবিব ও আশেপাশের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায়।

সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল ভাহিদি আরো জানান, ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটি এবং ওভদা বিমানঘাঁটিতে হামলা চালানো হয়।

তিনি জানান, এই ঘাঁটিগুলো ইসরাইলের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্রও হিসেবে ব্যবহার হয়। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জায়গাগুলোর মধ্যে এগুলো অন্যতম।

iran-8

তেল আবিবের কাছে বিমানঘাঁটিও ইরানের লক্ষ্যবস্তু ছিল। তার মতে, এই অভিযান ইহুদিবাদী শাসনব্যবস্থার ওপর একটি বড় আঘাত। এ ধরনের শক্তিশালী প্রতিঘাত অব্যাহত থাকবে বলেও জানান এ সেনাকর্মকর্তা। তিনি জানান, ইসরাইল গুরুতর ভুল করেছে এই শিক্ষা দিতেই পাল্টা হামলা চালানো হয়েছে।

গতকাল শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইল। এতে দেশটির সশস্ত্র বাহিনী প্রধান, পরমাণু বিজ্ঞানীসহ অনেকে নিহত হন।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই অপরাধের জন্য ইহুদীবাদী সরকারকে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd