• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ

ঈদে সিলেটে নামতে পারে পর্যটকের ঢল

Reporter Name / ৩১৯ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

123

আসন্ন ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে সবসময়ই পর্যটকদের আনাগোনায় মুখর হওয়ার সম্ভাবনা থাকে দেশের অন্যতম জনপ্রিয় গন্তব্য সিলেটে। ইতোমধ্যে হোটেল, মোটেল ও রিসোর্টগুলো পর্যটক বুকিংয়ে ব্যস্ত সময় পার করছে। তবে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাড়তে শুরু করেছে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি। ফলে পর্যটনশিল্প সংশ্লিষ্টদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে—বন্যার প্রভাবে ভাটা পড়তে পারে পর্যটকদের আগমনে।

পরিস্থিতি বিবেচনায় গত রোববার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। যদিও এখনো খোলা রয়েছে জাফলং, বিছানাকান্দি, রাতারগুলসহ অন্যান্য স্পটগুলো।

তবে পর্যটকদের নির্বিঘ্ন ও নিরাপদ ভ্রমণ নিশ্চিতে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। অতিরিক্ত ট্যুর গাইড নিয়োগ, স্পটভিত্তিক রোডম্যাপ তৈরি ও ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ। তিনি বলেন, “পর্যটকদের অভিজ্ঞতা যেন ইতিবাচক হয়, সেজন্য আমরা প্রতিটি স্পটেই মনিটরিং জোরদার করেছি।”

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, পর্যটন স্পটগুলোর অব্যবস্থাপনা ও নাজুক যোগাযোগ ব্যবস্থা অনেক সময় পর্যটকদের নিরুৎসাহিত করছে। তাই শুধু পর্যটনকেন্দ্রের উন্নয়ন নয়, সড়ক ও যাতায়াত ব্যবস্থারও আধুনিকায়ন চান তারা।

পর্যটকদের মতেও, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় হলেও নানা অব্যবস্থাপনার কারণে ভ্রমণের স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের ছুটিতে সিলেট আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে—এমন প্রত্যাশাই এখন ব্যবসায়ী ও স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd