• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

এক বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

71

ধর্মীয় পর্যটন ও পর্যটন খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সৌদিতে অবস্থান করা যাবে।

সৌদি সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীকে সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে। তবে সেই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। এছাড়া সৌদিতে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

তবে হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না। আরবি মাস জিলকদের ১ তারিখ থেকে জিলহজের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। এ সময়ে ভিসাধারীরা এই ভিসার মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষিত সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন এই ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে। এর লক্ষ্য ধর্মীয় পর্যটনের সুযোগ বাড়ানোর পাশাপাশি সৌদি আরবের পর্যটন খাতকে আরও শক্তিশালী করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd