• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

এম এ মালিকের পক্ষে মাঠে নামার ঘোষণা জমিয়তে উলামায়ে ইসলামের

Reporter Name / ২১৫ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

334

সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের (এম এ মালিক) পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১৭ জানুয়ারি) সিলেট দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে এই ঘোষণা দেওয়া হয়। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (সিলেট-৩) এই অনুষ্ঠানের আয়োজন করে।

মতবিনিময় সভায় সিলেট-৩ আসনে জমিয়তের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আসন্ন নির্বাচনে এম এ মালিকের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি জমিয়তের সকল স্তরের নেতাকর্মীকে নির্দেশ দিচ্ছি, আপনারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এম এ মালিকের পক্ষে মাঠে ঝাঁপিয়ে পড়ুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক আলেম সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলেম-ওলামাদের সাথে আমার সম্পর্ক রাজনৈতিক নয়, বরং আত্মিক। দেশের সাধারণ মানুষ আলেমদের শ্রদ্ধা করে। সেই আস্থাকে কাজে লাগিয়ে দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনায় কোরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে আমরা কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করব।” এম এ মালিক ঘোষণা করেন, তিনি প্রবাস জীবন ত্যাগ করে বেগম খালেদা জিয়ার নির্দেশেই দেশ ও মানুষের সেবায় স্থায়ীভাবে বাংলাদেশে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন।

সভায় জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট-৩ আসনের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd