• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম নতুন পে-স্কেল: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার সরকার জনগণের সঙ্গে প্রতারণা না করলে লংমার্চ করার প্রয়োজন হতো না-ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় ধরা, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি

এসিল্যান্ডের গাড়ি চাপায় প্রাণ গেলো মদন মোহন কলেজ কর্মচারীর

Reporter Name / ৩৬২ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

174

এসিল্যান্ডের গাড়ি চাপায় প্রাণ গেলো মদন মোহন কলেজের এক কর্মচারীর। পূজার আনন্দের আমেজের বদলে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। হঠাৎ করে পরিবারের একমাত্র অবলম্বন আশিষ কুমার দাস বিনয়ের (৫৫) মৃত্যুতে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে।

 

সিলেটের সরকারী মদন মোহন কলেজের অফিস সহকারী আশিষ কুমার দাসকে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়েকের চেলারচক নামক স্থানে বুধবার সকালে চাপা দেয় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষের সরকারী গাড়িটি। এতে তিনি নিহত হন। প্রথমে ফেঞ্চুগঞ্জ ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডাক্তার মৃত ঘোষণা করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষ ‘কালনি এক্সপ্রেস’ সিলেট থেকে ঢাকা যাওয়ার কথা ছিল বুধবার ভোরে। কিন্তু সময়মতো সিলেট রেল স্টেশনে পৌছাতে না পারায় তাকে ফেলেই চলে যায় ট্রেনটি। তাই নিয়মের তোয়াক্কা না করেই সরকারী গাড়িটি (সুনামগঞ্জ-থ-১০-০০১৩) নিয়েই দৌড় দেন শ্রীমঙ্গল স্টেশনে ট্রেনে চাপার জন্যে। অবশ্য পৌছেও যান।

 

এদিকে সিলেট থেকে পূজোর ছুটিতে মোটরসাঅইকেলে (সিলেট মেট্রো ল-১২-০৩৬৬) করে বাড়ি যাচ্ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার আশুতুষ দাসের ছেলে সিলেটের মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অফিস সহকারী আশিষ কুমার দাস বিনয় (৫৫)। কিন্তু রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়েকের চেলারচক নামক স্থানে পৌছালে তাকে চাপা দেয় এসিল্যান্ডের সরকারী সাদা গাড়িটি। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসিল্যোন্ডের গাড়িটি ও মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে আসে। এসিল্যান্ডের গাড়িচালক আলবাব হোসেনকে রাজনগর থানার পুলিশ হেফাজতে নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজনগর থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

 

এ বিষয়ে জানতে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেন নি।

 

এব্যাপারে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, ছাতকের এসিল্যান্ডের গাড়িটি ছাতক যাওয়ার পথে মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছিল। ওই ঘটনায় আমি মদনমোহন কলেজের প্রফেসারের সাথে কথা বলেছি। এখনো কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd