• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ জৈন্তাপুরে সাংবাদিক পরিচয়ে সাহেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেটে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ বানিয়াচংয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রী ফারিয়ার সন্ধানের দাবিতে মানববন্ধন নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি ছাত্রদলকে রাজশাহী ছাড়া করার হুমকি শিবিরের, ছাত্রদলেরও পাল্টা হুমকি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গোয়াইনঘাটের ওসি ওমর ফারুকের , ৮১ দিনে গ্রেপ্তার ২৫৩ জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

108

একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এক বছরের জন্য বৈধ এ ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গতকাল রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে। জুলাইয়ে চালু হওয়া একাধিকবার প্রবেশের এ ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন সৌদিতে অবস্থান করা যাবে। মন্ত্রণালয় বলেছে, ওমরাহ পালনে আরও বেশি সুবিধা ও নমনীয়তা দেওয়ার উদ্দেশেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিটি সফরের জন্য আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার নিয়ম বহাল থাকবে। খবর বাংলানিউজের।

প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে ওমরাহযাত্রীদের নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এ ছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে উল্লেখ করা তারিখ অবশ্যই অনুমোদিত সেবা প্যাকেজের তারিখের সঙ্গে মিল থাকতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণকারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য সব যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে। প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরু হবে নুসুকে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার মাধ্যমে। এরপর ভিসার আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর যাত্রীর ভ্রমণ–যোগ্যতা যাচাই করা হবে। যাচাই শেষে তিনি সৌদি আরবের উদ্দেশে বিমানে উঠতে পারবেন। সৌদিতে পৌঁছানোর পর তার প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। পরে দেশ ছাড়ার সময় সেই তথ্যও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে ভিসাধারী ইতোমধ্যে কত দিন সৌদিতে অবস্থান করেছেন এবং ৯০ দিনের অনুমোদিত মোট অবস্থানকাল থেকে আর কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে। মন্ত্রণালয়ের এ ব্যাখ্যার অর্থ হলো, একাধিকবার প্রবেশের বৈধ ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরের জন্য যথেষ্ট হবে না। প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা করলে প্রয়োজনীয় সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd