সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে ফের দুর্ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টার দিকে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। নিহত আহমদ আলী (২০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মহিমাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে কাঠের ব্যবসা করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক যানটি সনাক্তের চেষ্টা চলছে।
57
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে ফের দুর্ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টার দিকে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। নিহত আহমদ আলী (২০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মহিমাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
তিনি দীর্ঘদিন থেকে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে কাঠের ব্যবসা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক যানটি সনাক্তের চেষ্টা চলছে।