• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ছিনতাই রুখতে গলদগর্ম পুলিশ জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬০(ষাট) পিস ইয়াবাসহ ০১(এক) জন গ্রেফতারঃ জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬০(ষাট) পিস ইয়াবাসহ ০১(এক) জন গ্রেফতারঃ হামে আক্রান্তের সংখ্যা কবে কমবে, জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ২ সিন্ডিকেট ভাঙতে সিলেটে চালু হচ্ছে ‘কৃষকের হাট তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাসের ঘোষণা বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে এমসি কলেজে মোহনার বসন্ত বরণ উৎসব যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দরপতন, শেয়ারবাজার ঊর্ধ্বমুখী শেখ হাসিনা ও হাদি হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ সিলেটে অপরাধীদের সাথে পুলিশের ‘সখ্যতা’, আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ সিলেটের আদালতে আরিফ-বাবর-গৌছ গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, আছেন অচেতন অবস্থায় চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ, আসছে মালয়েশিয়া থেকে যেখান থেকে আটক হন শিরীন শারমিন, তার নামে কয়টি মামলা আছে? জটিলতা কাটিয়ে তাজপুর ইউনিয়নে নতুন প্রশাসক নগরীর বিভিন্ন স্থান থেকে আটক ১১৮ হামে’ প্রথম মৃত্যু দেখল সিলেট

কানাইঘাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন সিলেট-৫ আসনের প্রার্থী আনোয়ার হোসাইন খান

Reporter Name / ৬৫৯ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

229

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ কানাইঘাট দক্ষিণ বাজারস্থ জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হাফিজ আনোয়ার হোসাইন খান প্রথমে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের জন্য বিগত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সমবেদনা জানান।
তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামীলীগ দেশকে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতের মানুষের উপর নিষ্ঠুর নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল। আওয়ামীলীগের পতনের পর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিগত ১৫ বছর কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় কোন কাঙ্খিত উন্নয়ন হয়নি উল্লেখ করে হাফিজ আনোয়ার হোসেন খান বলেন, প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা বিরাজ করছে। মানুষের দুর্ভোগ লাঘবে সড়কগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রæত পদক্ষেপ নেয়ার জন্য জানানো হয়েছে। বিগত ৪ দলীয় জোট সরকারের সময় জামায়াত সমর্থিত এমপি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর মাধ্যমে কানাইঘাট ও জকিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছিল। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যোগাযোগ ও অবকাঠামো, নদী ভাঙ্গন, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে পিছিয়ে পড়া এ জনপদের মানুষের কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে সিলেট-৫ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। দু’টি উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে মানুষের সাথে কথা বলে এখানকার সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির জন্য কাজ করে থাকেন। তিনি আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে কানাইঘাট-জকিগঞ্জের মৌলিক সমস্যা ও দাবী-দাওয়া বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে পাওয়া সঠিক তথ্য কাজে লাগিয়ে সমস্যা সমাধানে সবধরনের কাজ করে যাবেন। এক্ষেত্রে তিনি স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে সূরা ও কর্মপরিষদ সদস্য ও সিলেট-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা ফয়জুল্লাহ বাহার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরিফ আহমদ, মাওলানা ফয়সল আহমদ, সেক্রেটারী হাফিজ মাওলানা তাজ উদ্দিন, কানাইঘাট পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম, সেক্রেটারী মাওলানা ইকবাল হোসেন সহ জামায়াতে ইসলাম ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও মতবিনিময়কালে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd