• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

কুলাউড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ৬ শতাধিক কৃতী শিক্ষার্থী সংবর্ধিত

Reporter Name / ২৬৩ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

156

মৌলভীবাজারের কুলাউড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান তারেকের সভাপতিত্বে এবং পশ্চিম শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার ও দক্ষিণ শাখার সভাপতি তিহান তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. রিয়াজুল ইসলাম, পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জেলা ছাত্রশিবির সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি হাফেজ তাজুল ইসলাম, আব্দুল মুমিত ও নিজাম উদ্দিন।

বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনাম ও বিশিষ্ট ব্যবসায়ী সেলুর রহমান, জালালাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহিদ, কুলাউড়া সরকারি কলেজ শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম, শিক্ষার্থী ওবায়দুল্লাহ তাহসিন ও হুমায়রা জান্নাত মুক্তা মৌমি।

অনুষ্ঠানে জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় শিবির ও বরণ সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd