• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

কুলাউড়ায় ২ লাখ টাকার ভারতীয় বিড়িসহ পুলিশের খাঁচায় তুহিন

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

107

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিড়িসহ তুহিন আহমদ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকা থেকে বিড়িসহ তুহিনকে গ্রেপ্তার করা হয়। তুহিন আহমদ মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, ভোরে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মিরাজুল ইসলামের সমন্বয়ে পুলিশের একটি টিম দত্তগ্রামে অভিযান চালিয়ে তুহিন গ্রেপ্তার করেন। পরে তার হেফাজতে থাকা ভারতীয় উৎপাদিত আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের মোট ১ লাখ শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিনকে বিড়িসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd