• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা দিয়ে পদ হারালেন সচিব সিলেটসহ সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা গ্যাস সংকটের শঙ্কা ও এলপিজির বাড়তি দামে বিপাকে গ্রাহকরা চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে: এমপি শওকতুল ইসলাম মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে মহাসড়কে বাস সংকট, যাত্রীদের ভোগান্তি প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিংয়ের সৌজন্য সাক্ষাৎ ‎কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাই; তিন ছাত্রদল নেতার নামে মামলা এলপিজি-অটোগ্যাসের দাম বৃদ্ধি, সিলেটে জামায়াতের প্রতিবাদ সিলেটে জালালাবাদ গ্যাসের জরুরী ঘোষণা হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১০ দিরাইয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক পরিবার শ্রমিক বিক্ষোভে পালটাপালটি ধাওয়া, উত্তপ্ত গাজীপুর পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না-ডা. শফিকুর রহমান মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম

কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয়

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

64

প্রথমে আর্শদীপ সিংয়ের বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস; এরপর বিরাট কোহলির ব্যাটে রেকর্ডের ফুলঝুরি। দুইয়ে মিলে অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ জয় তুলে নিয়েছে ভারত। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩২ ওভারে ১৪৩ রানের লক্ষ্য পায় সফরকারীরা। ৫৬ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই সে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ইডেন পার্কে রান তাড়ার শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে ফেরেন রোহিত শর্মা। তবে দ্বিতীয় উইকেটে শুভমান গিলকে নিয়ে ১০৪ বলে ১১৩ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন কোহলি। ৫৬ বলে ৩৭ রান করে গিল ফিরলেও থামেননি কোহলি। মাত্র ৩৫ বলে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের ৮০তম অর্ধশতক। দেশের বাইরে এটি তার দ্বিতীয় দ্রুততম ফিফটি।

শেষ পর্যন্ত জ্যাকব ডাফির বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৭৪ রান করেন কোহলি। ১৩টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসটি তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রিকি পন্টিংয়ের পাশে বসিয়েছে। দুজনেরই রান এখন ১,৯৭১। বিদেশের মাটিতে রান তাড়ায় শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন কোহলি। তার সংগ্রহ ৮,৭৪১।

এর আগে আর্শদীপের চার উইকেটে ১৮৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ৩৮, ব্লেয়ার টিকনার ৩৪ ও গ্লেন ফিলিপস ৩০ রান করেন। আর্শদীপ ৭০ রানে নেন চার উইকেট। গুরনুর ব্রার পান তিনটি, আনশুল কম্বোজ দুটি। শনিবার ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd