• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বড়লেখা সীমান্তে ভারতীয় পাইপগান ও গুলি উদ্ধার দিরাইয়ে বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণ অপপ্রচার: মাহদী আমিন চালকের দক্ষতায় ডাকাতি থেকে রক্ষা, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল যারা ফ্যামিলি কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন: ডা. তাহের মায়ের মৃত্যুবার্ষিকীতে শুভর পোস্টে ছুঁয়ে গেল ভক্তদের মন সরকারি ঘর পাচ্ছে টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা সিলেট-৪ঃ প্রচারণার দ্বিতীয় দিনে জণগণের ভালোবাসায় সিক্ত জয়নাল আবেদীন সিলেট-১: টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা সিলেটের জৈন্তাপুরে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ৩ সিলেট–৫ আসনে খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর নির্বাচনী সমন্বয় কমিটির বৈঠক সম্পন্ন। শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায় কাকে ‘ফিতা কাটা নায়িকা’ বললেন অপু বিশ্বাস এয়ারপোর্ট এলাকায় দোকান থেকে ৫ লাখ টাকার ব্যাটারি চুরি ভারতের প্রভাবে বাংলাদেশকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ উপেক্ষিত সরকারি চাকরিবিধি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন প্রাথমিকের শিক্ষকেরা রমজান প্রস্তুতির মাস পবিত্র শাবান জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, নারীসহ আটক ১৮ জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, জানালেন নূর মোহাম্মদ

গত দেড় মাসে একবারও ভদ্রতার লাইন ক্রস করিনি : আসিফ

Reporter Name / ১৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

83

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘এত নোংরামি করার পরও গত দেড় মাসে একবারের জন্যও ভদ্রতার লাইন ক্রস করিনি। একবারও ব্যক্তি আক্রমণ করিনি কিংবা ছোট করে কথা বলিনি। আমার লড়াই, রাজপথ, রাজনৈতিক পথচলা কিংবা পরিবার কেউই আমাকে এই শিক্ষা দেয়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দিইনি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে, এমনটা না।

ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়।’বুধবার (২৫ জুন) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ প্রশ্ন করে বলেন, ‘অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে? গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে ‘চাল চোর’ বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? শুরুতেই সরকারপক্ষ থেকে সমাধান চেষ্টা যারা দম্ভভরে প্রত্যাখ্যান করে ভোগান্তির জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে? নগর ভবন বন্ধ করে ১ কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে?’

আসিফ মাহমুদ আরো বলেন, ‘ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ, আমার পরিবারকে আক্রমণ, জবাই করার স্লোগান দেওয়াসহ অব্যাহত মানহানির জন্য কেউ ক্ষমা চেয়েছে? কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্ররোচণায় এই আন্দোলন হয়েছে। আমি সত্যি বলেছি, এবং সত্যি যে বলেছি এটা তিনিও জানেন।তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে, ফর আ বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে তা তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd