• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ

Reporter Name / ৬০ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

101

গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৮ দিন পর আব্দুল আলী চুনু মিয়ার (৭৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহটি উদ্ধার করা হয়েছে চট্টগ্রামে। নিহতের পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে মরদেহটি ইতোমধ্যে দাফনও করা হয়েছে। নিহতের ছেলে সাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল বিকাল ৫টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন আব্দুল আলী চুনু মিয়া। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।

পরবর্তীতে গত ২৭ এপ্রিল (সোমবার) চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে ‘আনজুমানে মফিজুল ইসলাম’ কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এদিকে বাবার সন্ধানে চট্টগ্রামে গিয়ে মরদেহের ছবি ও তথ্যের ভিত্তিতে নিখোঁজ আব্দুল আলী চুনু মিয়ার পরিচয় নিশ্চিত করেন তাঁর ছেলে সাবের আহমদ।

পরিবারের এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশ কিছুদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে আব্দুল আলী চুনু মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও ঝগড়া চলছিল। ধারণা করা হচ্ছে, সেই রাগের জেরে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং কোনোভাবে চট্টগ্রামে পৌঁছেছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চুনু মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd