• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম নতুন পে-স্কেল: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার সরকার জনগণের সঙ্গে প্রতারণা না করলে লংমার্চ করার প্রয়োজন হতো না-ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় ধরা, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি

ছাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

Reporter Name / ২০৮ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

161

সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তার ওপর গেট ও দেয়াল নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে উত্তেজনা। ফলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে, আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্মাণকাজ চলমান থাকায় এবং থানা পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তিব্র ক্ষোভ ও অসন্তোষ।

জানা যায়, উপজেলার কালারুকা ইউনিয়নের মাহমদপুর মৌজার জেএল নং ২৬৩, খতিয়ান নং ১১১, দাগ নং ৭২৫ এর সাড়ে ৩১ শতক ভূমির মালিক মৃত মদরিছ আলীর তিন ছেলে শফিক মিয়া, রফিক মিয়া ও মাসুক মিয়া। ওয়ারিশানসূত্রে প্রাপ্ত এ জমি দখলের লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন একই গ্রামের আশিকুর রহমানের ছেলে আরিফুর রহমান ও হাসানুর রহমান পুষ্পের নেতৃত্বাধীন একটি প্রভাবশালী চক্র। সম্প্রতি জমির একাংশে ভুক্তভোগী আটটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় গেট ও দেয়াল নির্মাণের উদ্যোগ নিলে ভুক্তভোগী শফিক মিয়া বাদী হয়ে গেল ১৬ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি বিবিধ মোকদ্দমা দায়ের করেন। শুনানি শেষে আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ওই জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করে উভয় পক্ষকে নোটিশ প্রদানের আদেশ দেন। ১৭ সেপ্টেম্বর ছাতক থানার এসআই মহিউদ্দিন উভয় পক্ষকে আদালতের নোটিশ পৌঁছে দেন। কিন্তু নোটিশ পাওয়ার পরও প্রতিপক্ষ আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনদিন ধরে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে, যা সরাসরি আদালত অবমাননার সামিল। প্রতিপক্ষের দাবি, তারা ৭২১ ও ৭২২ দাগে কাজ করছেন, তবে এ সংক্রান্ত কোন বৈধ প্রমাণপত্র তারা দেখাতে পারেননি। আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং অভিযুক্ত একপক্ষের সঙ্গে থানা পুলিশের ঘনিষ্ঠতা জনমনে হতাশা সৃষ্টি করেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি সংক্রান্ত এই বিরোধের জেরে তাদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজি ও ফৌজদারি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিষয়টি বারবার থানা পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েও ব্যর্থ হয়েছেন। তবে পুলিশ বলছে মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।

থানার এসআই মহিউদ্দিন জানান, উভয় পক্ষকে নোটিশ দেওয়ার পর খবর পেয়েছেন নির্মাণকাজ চলছে। বিষয়টি তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আদালতের নির্দেশ অমান্য করার প্রমাণ পেলে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd