• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি

জাতীয় নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় মানুষ : বিয়ানীবাজারে গোলাম পরওয়ার

Reporter Name / ২৩৫ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

268

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্টের বিজয়কে অক্ষুণ্ণ রাখতে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ছাড়া বিকল্প কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায় না সাধারণ মানুষ। তাই আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে। তিনি বলেন, মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিশৃঙ্খলা দূর হবে, সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হবে। প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ইসলামিক ভীতি দূর হবে। মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে জীবন পরিচালনা করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। কারো মনে কোন সংশয় বা দ্বিধা থাকবে না।

তিনি বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন’র প্রশংসা করে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে তাকে বিজয়ী করার আহবান জানান।

তিনি আরোও বলেন, অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসনামলে কত মানুষকে হত্যা করেছে তার হিসাব করাও কঠিন। লাশের বীভৎসতা দেখে কোনও পরিবার স্থির থাকতে পারেনি। স্বামী সন্তান হারিয়ে হাজারো মানুষ দিশেহারা। জামায়াতে ইসলামীর পক্ষ হতে দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সঙ্গে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ইউনিট হচ্ছে জামায়াত-এর সাংগঠনিক ভিত্তির মূল চালিকাশক্তি। ইসলামী আন্দোলনকে কার্যকর করতে হলে ইউনিট পর্যায়ে দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে তিনি কর্মীদের গণমানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর জোর দেন। নেতৃত্ব বিকাশে বেশি বেশি কুরআন-সুন্নাহর চর্চা, ইসলামী সাহিত্য পাঠ এবং আমল-আখলাকে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি বলেন, যখন ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে পৌঁছাবে, তখনই ইসলামী বিজয় অনিবার্য হয়ে উঠবে। সেই লক্ষ্যে ইউনিট দায়িত্বশীলদের যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নায়েবে আমীর আবুল খায়ের ও মোস্তফা উদ্দিন, সেক্রেটারী আবুল কাশেম, পৌর আমীর মাওলানা জমির হোসেন, নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর, সেক্রেটারী সাদুজ্জামান, জামায়াত ইসলামী নেতা ও ইউপি চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, চেয়ারম্যান ফরিদ আহমদ, মাওলানা শিব্বির আহমদএখলাছুর রহমান, আব্দুল হামিদ, যুব শাখার সভাপতি শফি আহমদ মুন্না, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, সেক্রেটারী সেলিম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd