• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের সমাবেশে লাখো মানুষের ঢল

Reporter Name / ২৭২ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

156

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরু শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায়। অথচ ফজরেই পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়ছে। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে নেতাকর্মীদের উপস্থিতি।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দিক থেকে মিছিল আসছে উদ্যান অভিমুখে। সমাবেশস্থলে ঢুকতে তাদের বেগ পেতে হচ্ছে। রমনা গেট থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।

দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট,পাঞ্জাবি পরে এসেছে হাজার নেতাকর্মী।

বেলা বাড়ার সাথে সাথে মেট্রোরেলের স্টেশন, বাংলা একাডেমির সামনে ও দোয়েল চত্বরসহ উদ্যানের বাইরে আশপাশের বিভিন্ন এলাকা হয়ে উঠেছে লোকে লোকারণ্য।

সমাবেশ ঘিরে টুপি, বাংলাদেশের জাতীয় পতাকা ও টি-শার্ট বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো। গরমে সমাবেশে আসা নেতাকর্মীদের কাছে আইসক্রিম, শরবত ও শসার চাহিদাও বেড়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় প্রথম পর্ব। পরে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেলপ্লেয়িং ফিল্ড, সংস্কার ও বিচারসহ বেশ কিছু দাবি উঠে আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd