• সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ট্রাক-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্নয়কের বিরুদ্ধে অপপ্রচারে মামলা জৈন্তাপুরে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ সম্পন্ন জনদুর্ভোগ তৈরি ও গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না- ড. হামিদুর রহমান আযাদ বৃষ্টির সঙ্গে বাড়বে গরম, জানাল আবহাওয়া অফিস নাজমুলের সেঞ্চুরি মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ‘অম্ল-মধুর’ দিন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭

জালালাবাদ কলেজের নবীনবরণ অনুষ্ঠান

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

97

জালালাবাদ কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর সোবহানীঘাট উপকণ্ঠস্থ কলেজ ক্যাম্পাসে এই নবীববরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

নববরণ অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জালালাবাদ কলেজের শিক্ষাক্ষেত্রে যেকোন সহযোগিতা তাঁর দপ্তর থেকে অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত ক্লাস, পরীক্ষা, প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতা মেনে চললেই ভালো ফলাফল করা সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, কলেজের স্বনামধন্য অধ্যক্ষ আকঞ্জি স্যারের সুযোগ্য নেতৃত্বে যেমনিভাবে প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের আলোকিত মানুষ গড়ে উঠেছে তেমনিভাবে তোমরাও স্যারের নেতৃত্বে আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠবে, এ প্রত্যাশা করছি। অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, পুরুষ অভিভাবকরা সন্ধ্যার পর যথাসম্ভব বাসায় থেকে শিক্ষার্থীদের পড়াশোনার তদারকি করবেন এবং মোবাইল নামক ডিভাইস থেকে দূরে রাখবেন।

বিশেষ অতিথির ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল সিলেটের উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আকঞ্জি স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আমাদের কর্মক্ষেত্রে তা বাস্তবায়ন করেছি, তোমরাও স্যারের সান্নিধ্যে থেকে নিজেকে মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ও সহকারি অধ্যাপক আয়েশা বেগম। নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্যকালে শিক্ষার্থীরা জালালাবাদ কলেজে ভর্তি হতে পেরে আনন্দ প্রকাশ করে।

শিক্ষার্থীরা বলেস, আমাদের সৌভাগ্য হয়েছে প্রফেসর আকঞ্জি স্যারের নেতৃত্বে জালালাবাদ কলেজের শিক্ষার্থী হওয়ার, যাঁর ছাত্র ছিলেন আমাদের বাবারা ও মায়েরা।

অভিভাবকের বক্তব্যে দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ বলেন, জালালাবাদ কলেজ এমন এক আলোকিত শিক্ষাবিদের নেতৃত্বে চলছে যাঁর সান্নিধ্যে আমরাও লেখা-পড়া করেছি এবং আমাদের ছেলে-মেয়েদেরকে উনার সান্নিধ্যে দিতে পেরে আমরা গর্ববোধ করছি। আমরা আশা করি আকঞ্জি স্যারের সংস্পর্শে আমাদের ছেলে-মেয়েরা সমাজের আলোকিত মানুষ হবে।

সাদিক আহমদ রুবেল ও জামিল আহদের উপস্থিত ছিলেন জালালাবাদ কলেজের শিক্ষকবৃন্দ সালমা, ফাহিমা সুলতানা চৌধুরী, ফরিদ আহমদ, নজরুল ইসলাম, তাহসিন সিদ্দিকা, নাবিলা রহমান চৌধুরী, ফারুক আহমদ, মেহেদী হাসান জাবেদ, সাজিদুর রহমান মুরাদ, সাব্বির আহমদ মিজান, মো. বেলাল আহমদ, ইফতিখার আহমদ চৌধুরী, মো. মুশাহিদ আলী, ফারহা সুলতানা চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd