• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ

Reporter Name / ৪৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

58

জুমার দিন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শ্রেষ্ঠ এবং আল্লাহ তায়ালা এই দিনকে বিশেষ মর্যাদা দিয়েছেন। কোরআনে ‘জুমা’ নামে স্বতন্ত্র সূরার নাজিল হওয়া এ দিনের গুরুত্বকে আরও স্পষ্ট করে। ইসলামী শিক্ষায় এই দিনকে সাপ্তাহিক ঈদের মতো উল্লেখ করা হয়েছে। (ইবনে মাজাহ, হাদিস: ১০৯৮)

বিশেষজ্ঞরা বলছেন, জুমার নামাজ প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ী মুসলমানের জন্য ফরজ। এই নামাজের আজানের পর নামাজের প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজ করা নিষিদ্ধ। কোরআনে উল্লেখ আছে, ‘হে ঈমানদারগণ! জুমার দিন যখন নামাজের জন্য আজান দেওয়া হয়; তখন আল্লাহর স্মরণে দ্রুত বেরিয়ে পড়ো এবং সব লেনদেন বন্ধ করো।’ (সুরা জুমা, আয়াত: ৯)

দেশে জুমার নামাজ উপলক্ষে সাধারণত দুইবার আজান দেওয়া হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, প্রথম আজানের পর মসজিদে যাওয়ার প্রস্তুতি ছাড়া অন্য কাজ যেমন: গল্পগুজব, কাপড় ধোয়া-ইস্ত্রি, ঘরে কুরআন তেলাওয়াত ইত্যাদি মাকরূহে তাহরীমী। তবে নামাজের প্রস্তুতিমূলক কাজ যেমন অজু, গোসল ও কাপড় পরিধান বৈধ।

জুমার খুতবার সময়ও কোনো ধরনের কথা বলা হারাম। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘খুতবার সময় কারও সঙ্গে ‘চুপ করো’ বলা পর্যন্ত অনর্থক।’ (সহীহ বুখারী: ৮৯২; মুসলিম: ২০০৫)

অধিকাংশ আলেমের মতে, খুতবার সময় চুপ থেকে মনোযোগসহ খুতবা শোনা ওয়াজিব। এমন সময়ে নফল নামাজও পড়া বৈধ নয়। (মেশকাত, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৪৩২)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd