• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

জেলা প্রশাসকের কাগজ জালিয়াতি কুলাউড়ায় মাদ্রাসা কমিটির সভাপতি ও সদস্য সচিবের বিরুদ্ধে মামলা

Reporter Name / ২৮৩ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

109

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসকের কাগজ জালিয়াতি প্রমাণিত হওয়ায় কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি ও সদস্য সচিবের বিরুদ্ধে মামলা করেছেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। ২০ মে কুলাউড়া থানায় জেলা প্রশাসকের পক্ষে উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মনি সিংহ এ মামলা দায়ের করেন।

মামলার এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কুলাউড়গা উপজেলা নির্বাহী অফিসার এর ০৮/১১/২০২৩ তারিখের ০৫.৪৬.৫৮৬৫. ০০২.০১.০০১.২৩-১১১৯নং স্মারক মূলে দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে হাজী মো: তনজব আলী, মোঃ আব্দুল জলিল তুলা জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার ২০/১১/২০২৩ তারিখের ০৫.৪৬.৫৮০০.০১১.৯৯.১০২,২৩-৩৮৪ নং স্মারকমূলে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক মনোনয়ন প্রদান করা হয়। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার জানতে পারেন পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ের গত ২০/১১/২০২৩ তারিখের নির্বাহী কমিটির সদস্য হাজী মোঃ তনজব আলী এবং মোঃ ফজল আহমেদ ফজলু মনোনয়ন পত্রটি জাল করিয়া গত ২০/১১/২০২৩ তারিখের স্থলে ১০/১১/২০২৪ তারিখ ০৫.৮৬.৫৮০০.০১১.৯৯.১০২.২৩-৩৮৪ নং স্মারকে একই পত্র প্রস্তুত করে এবং হাজী মোঃ তনজব আলী ও মোঃ ফজল আহমেদ ফজলু স্বাক্ষর ও সীল মোহর প্রদান করে বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদরাসার প্যাডে ০৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির তালিকা প্রস্তুত করে কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেরণ করেন।

এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার ও রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মাছুম আহমদ’কে আটক করে পুলিশে সোপর্দ করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। পরবর্তীতে মো: মাছুম আহমদ কোর্ট থেকে জামিনে ছাড়া পান।

অনুসন্ধানে জানা যায়, সাবেক সুপার মাওলানা মো: মাছুম আহমদ একই সাথে চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসা ও বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে বেতন নিচ্ছেন। চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসা’র ইনডেক্স নম্বর এম০০৫২৫২৯। বাদে ভুকশিমইল মাদ্রাসার ইনডেক্স নম্বর ২৩০১৮৪৪। একজন মাদ্রাসা শিক্ষকের এমন জালিয়াতিতে হতবাক শিক্ষক সমাজ।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য মামলার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd