• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সৌদিগামী স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০০, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী ‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর মাঝপথেই আটকে আছে ‘তারবিহীন সিলেট নগর’ গড়ার উদ্যোগ মন্ত্রী আরিফকে নিয়ে ফেসবুকে পোস্ট: ১০ ঘন্টা পর বিএনপি নেতার জিম্মায় মুক্তি গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ, আবদুল্লাহ’র মৃত্যুদণ্ড দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন রাজনৈতিক আশ্রয় আবেদন: বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড সোবহানীঘাটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে- তবু বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দিল্লিতে নেহা-মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার সিলেটে ফিজার কারখানায় আগুন, সবশেষ যা জানা গেলো যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আল আমিন

ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণায় বিস্মিত তার শীর্ষ সহযোগীরাও

Reporter Name / ৩৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

486

সোমবার হোয়াইট হাউজের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানি কর্মকর্তাদের সাথে কথা বলার পর প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। এতে মধ্যস্থতা করতে সহায়তা করেছে কাতার।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুদ্ধবিরতি আলোচনায় ভূমিকা পালন করেছিলেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন না করার অনুরোধ ট্রাম্পেরসামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় তার প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তাকেও অবাক করে দিয়েছিলো। ইসরাইল এখনও যুদ্ধবিরতি নিশ্চিত করেনি।

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার তিন ঘন্টার মধ্যে, ইরানের বিরুদ্ধে ইসরাইল থেকে নতুন আক্রমণ শুরু হয়। এতে প্রশ্ন উঠেছে সব পক্ষ এতে সম্মত হয়েছে কিনা।

কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সহায়তা পেয়েছেন ট্রাম্প। যারা গত দুই মাস ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করার জন্য একটি চুক্তির প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছিলেন।

যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান

ওই কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে আরো বলেন, এই তিনজন ব্যক্তি ইরানিদের কাছে বার্তা পৌঁছাতে ‘প্রত্যক্ষ এবং পরোক্ষ’ চ্যানেলের মাধ্যমে কাজ করেছিলেন। ইরানের কাছ থেকে আর কোনো হামলার শিকার না হওয়ার শর্তে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তিনি বলেন, শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধবিরতি আলোচনা শুরু করার ক্ষেত্র তৈরি করেছে।

তবে ইরান কোন কোন শর্তে সম্মত হতে পারে, এমনকি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথায় আছে ইরান সে বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিয়েছে কিনা, সে ব্যাপারে কিছু জানাননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd