• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

দিরাইয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার জিডি

Reporter Name / ৮৩৯ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

386

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক শাওন মিয়ার বিরুদ্ধে হুমকি-ধমকি ও ফেসবুকে উস্কানিমূলক, বিভ্রান্তিকর, ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে হুমকিমূলক প্রচারণার অভিযোগ এনে জিডি করেছেন দিরাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমিরুল হক সাফুয়ান। দিরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহান মিয়ার ছেলে আমিরুল হক সাফুয়ান দিরাই থানায় এই সাধারণ ডাইরী দায়ের করেছেন। যার নং- ৯৪, জিডি ট্র্যাকিং নং- 12AP18, তারিখ- ০২/০৭/২০২৫ ইং।

সাধারণ ডাইরী সূত্রে জানা যায়, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক শাওন মিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি দিরাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমিরুল হক সাফুয়ানকে একাধিকবার গালিগালাজ ও দেখে নেয়ার হুমকি দিয়েছেন।

এছাড়াও জিডিতে উল্লেখ করা হয়, উক্ত শাওন মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে উস্কানিমূলক, বিভ্রান্তিকর বক্তব্য ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে হুমকিমূলক পোস্ট করে যাচ্ছেন। শাওন মিয়ার এসব কর্মকাণ্ডে সমাজে বিভ্রান্তি ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলেও আশংকা প্রকাশ করেন আমিরুল হক সাফুয়ান। এ বিষয়ে জানতে চাইলে, জিডি করার বিষয়টি নিশ্চিত করে আমিরুল হক সাফুয়ান বলেন, আমার ও পরিবারের নিরাপত্তার জন্য জিডি করেছি। ভবিষ্যতে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে, যাতে শাওন মিয়ার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নিতে পারি।

জানা যায়, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক শাওন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ২০২২ সালে দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলা অন্যতম। এই মামলার এজাহারভুক্ত আসামী শাওন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd