• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই

Reporter Name / ৬৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

338

সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জেবুন্নাহার সেলিম বলেছেন, মরহুম দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ সমাধান করতে চাই, এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দাবি অনুযায়ী নিজকে অবহেলিত এ জনপদে ধানের শীষের প্রার্থী হিসাবে প্রার্থীতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনাদের আবেগ আর ভালবাসায় আমি অভিভূত, আমি এই ঋণ কখনও শোধ করতে পারব না, দিলদার হোসেনের জীবনসঙ্গী হিসেবে আমি কাজ করার কৌশল তারই কাছ থেকে আয়ত্ব করেছি, মানুষের প্রতি তার ভালোবাসা আর উন্নয়ন শুধু আমাকেই নয় প্রেরণা দেয় এ জনপদের মানুষকে।

তিনি আরও বলেন বিশ্বাস করুন আমি অন্যকোন উদ্দেশ্যে নিয়ে প্রার্থী হতে চাই না, আমি আসতে চাই আপনাদের সেবক হয়ে, আপনাদের নেতা সেলিমের মত আমি বাঁচতে চাই আপনাদের মাঝে। টানা ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গুম-খুন আর মানুষ হত্যার মধ্য দিয়ে তার গদি টিকিয়ে রেখেছিল।

সিলেট-৪ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গিকার জানিয়ে অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম আরও বলেন, দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার হয়েই কাজ করবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার আপ্রাণ চেষ্টা করবো এবং আপনাদের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্বপ্ন বাস্তবায়নে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই, সেই সাথে আপনাদের সহযোগিতায় এই এলাকার যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

তিনি মঙ্গলবার ১ অক্টোবর স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময়, দোয়া মাহফিল ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে জৈন্তাপুর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মাশুক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, জেলা বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জেলা বিএনপির নেতা আরিফ ইকবাল নেহাল, বিএনপি নেতা ইন্তাজ আলী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এম রহিম, হাজী ফখরুল ইসলাম, হোসন আহমদ, জেলা যুবদলের সহ সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার, জেলা যুবদলের নেতা আব্দুল হাসিম, দুলাল আহমদ, শ্রমিকদল নেতা শরীফ উদ্দিন, আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবদলের আহব্বায়ক আহমদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিনুল হক, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সভাপতি শাহনুর আহমদ, যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার, এম এ মান্নান, আব্দুর রহমান মেম্বার, দেলোয়ার হোসেন, এনামুল হক, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ।

শুরুতেই কোরআন তেলওয়াত করেন বিএনপি নেতা ডাক্তার নূর মোহাম্মদ। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও বিভিন্ন স্তরের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভার শুরতেই বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকো ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd