• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে- তবু বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দিল্লিতে নেহা-মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার সিলেটে ফিজার কারখানায় আগুন, সবশেষ যা জানা গেলো যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আল আমিন গণমানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ফের বিক্ষোভে উত্তাল ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ বিশ্বের কোথাও বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি নেই: বাণিজ্যমন্ত্রী আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন সিলেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন প্রায় ৩ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, জেল থেকেই ভার্চুয়াল হাজিরার আবেদন কফিনবন্দী হয়ে ফিরলেন দুই সিলেটি প্রবাসী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিল্লিতে নেহা-মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

25

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন ধরপাকড় ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মোদি সরকার। শনিবার দিনভর রাজধানীজুড়ে চালানো অভিযানে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ প্রায় ৫ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ।

ভারতের বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, সরকারবিরোধী এই বিক্ষোভ ঠেকাতে দিল্লিগামী ট্রেন, মেট্রো ও বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর যন্তরমন্তরে যাতে কেউ অবস্থান নিতে না পারেন, সেজন্য পুরো এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি আকাশপথে ড্রোন নজরদারি ও রাস্তায় ভারী লোহার ব্যারিকেড বসানো হয়েছে। দিল্লির বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং সংবাদ সংগ্রহে যাওয়া বেশ কয়েকজন সাংবাদিককেও আটক করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে কয়েক কোটি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, যা গণতন্ত্রের পরিপন্থী। এই অন্যায়ের প্রতিবাদেই শনিবার যন্তরমন্তরে সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি।
আটককৃতদের তালিকায় রাজনীতিকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এছাড়া সিজেপি’র আহ্বায়ক অভিজিৎ দীপকে, আপ নেতা সৌরভ ভরদ্বাজ, সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সামাজিক কর্মী যোগেন্দ্র যাদব ও বাম ছাত্রনেত্রী নেহা বোরাসহ অসংখ্য নেতাকে আটক করে ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। মুম্বাইতে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকেও আটক করেছে পুলিশ।

এদিকে, আটকের বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আটকের বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে তার দল। রত্না সিংয়ের মতো আইনজীবীরা একে ‘বেআইনি আটক’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ইস্যুতে যন্তরমন্তরে দীর্ঘ আন্দোলন চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করেছিল ককরোচ জনতা পার্টি। এবার নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তাদের এই আন্দোলন ভারতের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশের পক্ষ থেকে ব্যাপক ধরপাকড় অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd