• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দিল্লিতে নেহা-মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার সিলেটে ফিজার কারখানায় আগুন, সবশেষ যা জানা গেলো যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আল আমিন গণমানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ফের বিক্ষোভে উত্তাল ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ বিশ্বের কোথাও বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি নেই: বাণিজ্যমন্ত্রী আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন সিলেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন প্রায় ৩ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, জেল থেকেই ভার্চুয়াল হাজিরার আবেদন কফিনবন্দী হয়ে ফিরলেন দুই সিলেটি প্রবাসী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু যে কারণে ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি আহমাদুল্লাহ টেন্ডারবাজি-চাঁদাবাজির মাধ্যমে মানুষকে শোষণ করছে সরকার: শিবির সেক্রেটারি

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আল আমিন

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

28

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে (আরএএফ)। গত ৮ অক্টোবর যুক্তরাজ্যের আরএএফ হালটন এভিয়েটর ট্রেনিং একাডেমির পাসিং আউট প্যারেডে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন তিনি।

বর্তমানে রয়্যাল এয়ার ফোর্সে ‘এয়ার রিক্রুট’ পদে কর্মরত রয়েছেন আল আমিন। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

আল আমিন চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের অনু মিয়ার বড় ছেলে। বড়াব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের শুরু। পরে স্থানীয় নালমুখের সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। একই কলেজের বাংলা বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন আল আমিন।

পরে সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হন তিনি। তবে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপসহ আন্তর্জাতিক ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি রয়্যাল এয়ার ফোর্সে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন।

দীর্ঘ প্রচেষ্টা ও কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সফলভাবে শেষ করে রয়্যাল এয়ার ফোর্সে নিজের কর্মজীবন শুরু করেছেন তিনি।

আল আমিনের প্রতিবেশী ব্যাংকার জালাল আহমেদ বলেন, ‘চুনারুঘাটের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং এমন একটি চ্যালেঞ্জ জয় করা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার। চুনারুঘাট থেকে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে আল আমিনের এই যাত্রা জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক।’

আল আমিনের বাবা অনু মিয়া বলেন, ‘ছোটবেলা থেকেই আল আমিন মেধাবী ও পরিশ্রমী। পড়াশোনার পাশাপাশি সে তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd