• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন সিলেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন প্রায় ৩ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, জেল থেকেই ভার্চুয়াল হাজিরার আবেদন কফিনবন্দী হয়ে ফিরলেন দুই সিলেটি প্রবাসী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু যে কারণে ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি আহমাদুল্লাহ টেন্ডারবাজি-চাঁদাবাজির মাধ্যমে মানুষকে শোষণ করছে সরকার: শিবির সেক্রেটারি তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমীর রাতে মসজিদের মাইকে উসকানি, দিনে ৫ গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র তাহিরপুর ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জে ঘুষকাণ্ডে আর এক এএসআই প্রত্যাহার সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান, আটক ৬১ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী ছাতকে এসআরবি’র অভিযানে বিদেশি মদ উদ্ধার প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে -মুফতি আলী হাসান উসামা

আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

48

অবিচল বিশ্বাসের ৫০ বছর’—এই স্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে জগন্নাথপুর শাখায় কেক কাটা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের টিএনটি রোডস্থ ব্যাংকের শাখা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন।

আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক জহির উদ্দিন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপক মো. রেজাউর রফিক, একতা মিলের পরিচালক ছমির উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক।

আলোচনা সভায় বক্তারা আইএফআইসি ব্যাংকের দীর্ঘ অর্ধশত বছরের পথচলা, অর্জন ও গ্রাহকসেবার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের মাধ্যমেই আইএফআইসি ব্যাংক আজ সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বক্তারা ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে ব্যাংকের ৫০ বছর পূর্তির কেক কাটা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd