• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির ছাত্রের সাথে ‘সম্পর্ক’, নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ৫ বছরের মধ্যে কৃষকরা পাবে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প: প্রধানমন্ত্রী এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

দীর্ঘ ২৮ বছর পর নভেম্বরেই শাকসু নির্বাচন শিগগিরই গঠন করা হবে নির্বাচন কমিশন।

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

177

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আসছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

শাবিপ্রবি ভিসি বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সাথে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। আমরাও শিগগির শাকসু নির্বাচন আয়োজন করতে চাই। এক্ষেত্রে ছাত্রদের সহযোগিতা খুব জরুরি। যদি কেউ সংঘাতে জড়ায় বা শিক্ষার পরিবেশ ব্যাহত হয়, তবে ক্ষতিই হবে। আশা করি, সবাই উৎসবমুখর পরিবেশে অংশ নেবে।’

নির্বাচনের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি চলছে এবং আগামী ১৫ অক্টোবরের দিকে পরীক্ষা শেষ হবে। এরপরই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করে প্রকাশ করা হবে। নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাবিপ্রবিতে সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। তার আগে ১৯৯৩ সাল থেকে আরো তিনবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৮ বছর ধরে এই ছাত্র সংসদ কার্যত অচল অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd