• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন

‘দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছিল ২০১৩ সালে’

Reporter Name / ৭৩৪ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

343

বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে। তখন অনেক মানুষ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক একত্রিত হয়ে আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল। বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল।

মব শব্দটা বাংলাদেশে অনেক আগে থেকেই আছে। ২০২৩ সালের আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৩ সালে মবে বাংলাদেশে ৫১ জন মারা গেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্তও একই মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী, মবে ৩২ জন মারা গেছে।

তিনি স্পষ্ট করে বলেন, অতীতে এই ঘটনাগুলো যার দ্বারাই সংঘটিত হোক, সেটাকে অবশ্যই আমরা নিন্দা জানাই। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু নিন্দা নয়, সরকারের অংশ হিসেবে আমরা দায়িত্বশীল ব্যক্তিদের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সক্রিয় রাখতে সবসময় চেষ্টা করে যাচ্ছি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব বলেন, শনিবার (৬ জুলাই) সারাদেশে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ কেউ হয়তো মনে করেন পুলিশ নিষ্ক্রিয় বা কাজ করছে না, যার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd