• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

দেশের মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে: আব্দুল হান্নান

Reporter Name / ৩৬০ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫
দেশের মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে: আব্দুল হান্নান

240

কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরার সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানী নগর) সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবদুল হান্নান বলেছেন, এই দেশকে ফ্যাসিস্টরা খালি করে গিয়েছে। দেশের ছাত্র জনতা তাদের বিরুদ্ধে জেগে ওঠে তাদেরকে বিদায় করে দিয়েছে। এখন এ দেশের মানুষ ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ হওয়ার পেছনে জামায়াতে ইসলামীর সোনার মানুষের অবদান বেশি। এ দেশের মানুষ জামায়াতের দিকে তাকিয়ে আছে। তাদের সেই আশাকে পুরন করতে হবে।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে তাই দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে এলাকার প্রতিটি ঘরে ঘরে জামায়াতের সালাম পৌছে দিতে হবে। এখন থেকে মাঠে কাজ শুরু করতে হবে।

তিনি মঙ্গলবার (১০ জুন) বিকেলে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ উপজেলা-পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান এবং পৌর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামী সিলেট জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর আবদুল কাইয়ুম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক, নায়েবে আমীর আবদুস সোবহান মেম্বার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া, মাওলানা আবদুল মুকসিত আখতার, পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী আবু সাঈদ, উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুর রহিম, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফিজ মোহাম্মদ আলী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আহমদ রাজু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম।

এসময় উপজেলার লামাকাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জুয়েল আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবদুল ওয়াদুদ, অলংকারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মকবুল আহমেদ, রামপাশা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফিজ আবদুল কাইয়ুম, সেক্রেটারী মিয়া মোহাম্মদ সাহেদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, সেক্রেটারী আমিনুর রহমান রানু, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুর উদ্দিন, সেক্রেটারী সাঈদুল ইসলাম, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শামিম আহমেদ মেম্বার, দশঘর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ হাবিবুর রহমান, সেক্রেটারী আবুল বশর, যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারী রেজাউল করিম রিজনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd