• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন

নিবন্ধনের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকও পাচ্ছে জামায়াত

Reporter Name / ২২০ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

95

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তিনি বলেন আদালতের রায় ও সংশ্লিষ্ট বিষয় পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কমিশন সভা শেষে তিনি বলেন, তারা আদালতের রায় পর্যবেক্ষণ করে এক রিট পিটিশনে জামায়াতকে দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয়ার আদেশ পেয়েছেন। সেই আদেশেই এই প্রতীকে নিবন্ধন পেতে যাচ্ছে দলটি।

তিনি বলেন, আরপিওতে আছে রাজনৈতিক দলকে মার্কা দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত রাখতে হবে। ফুল কোর্ট তাদের প্রতীক বাতিলের আদেশ দিয়েছিলেন। তবে পরে করা এক রিট পিটিশনে আদালত বলেছিলেন দাড়িপাল্লা জামায়াতকে দিলে আদালতের মান ক্ষুণ্ণ হবে না।

বুধবার (৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

গত রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে নির্বাচন কমিশনকে এসংক্রান্ত সব ধরণের বিষয় নিষ্পন্নের আদেশ দেন আদালত। সোমবার নির্বাচন কমিশনে দাড়িপাল্লা প্রতীকে নিবন্ধন ফেরত পাওয়ার আবেদন করে জামায়াত। অবশেষে দাড়িপাল্লা প্রতীকেই জামায়াতকে নিবন্ধন ফেরত দেয়ার সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশন।

এদিকে ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনার বলেন, কমিশনের কাজ গেজেট প্রকাশ করা যা ইতিমধ্যেই তারা করেছেন। শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd