• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

পলাতক আসামির থেকে ক্রেস্ট নিলেন ইউএনও, তোলপাড়

Reporter Name / ৬৩৮ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

323

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের ওপর হামলা-মামলার এজাহারভুক্ত আসামি ও মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেনের কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলার ক্রেস্ট গ্রহণের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ যখন চেয়ারম্যানকে ‘পলাতক’ বলে খুঁজছে, তখন প্রকাশ্যে ইউএনওর সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে মুন্সিবাজার ইউনিয়ন পরিদর্শনে গিয়ে ইউএনও আফরোজা হাবিব শাপলা এই ছবি তোলেন। ছবিতে দেখা যায়, চেয়ারম্যান রাহেল হোসেন তাকে ক্রেস্ট দিচ্ছেন। এই ঘটনা প্রশাসন ও জনগণের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ডিবি পুলিশের ওপর হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যান রাহেল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার আসামিও তিনি।

ইউএনও আফরোজা হাবিব শাপলা জানিয়েছেন, তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। পরিদর্শনের পর ফেরার সময় চেয়ারম্যান এবং মেম্বাররা হঠাৎ করে এসে তাকে ক্রেস্ট দেন। তিনি বলেন, “সে মামলার আসামি সেটা জানি। কিন্তু সে তো আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। চেয়ারম্যান পদ থেকে তো তাকে বরখাস্ত করা হয়নি।” একই সঙ্গে তিনি জানান, আসামিকে ধরা পুলিশের কাজ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন খান বলেন, “আমরা শুনেছি, চেয়ারম্যান হঠাৎ এসে ক্রেস্ট দিয়ে চলে গেছেন। আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি।” তিনি আরও বলেন, “তাকে যেখানেই পাবো, সেখানেই গ্রেপ্তার করবো।”

মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, তারা রাহেল হোসেনকে খুঁজছেন, কিন্তু তিনি বারবার আত্মগোপন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd