• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন পাকিস্তানের বিপক্ষে জয় ইতিহাসের সেরা অর্জন : জামায়াত আমির কৌশলে স্থানীয় নির্বাচনে লড়বে নিষিদ্ধ আ.লীগ

পুরো মৌলভীবাজারে নেই কোনো বাস টার্মিনাল যানজটে সীমাহীন ভোগান্তি

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

100

সড়কের একাংশ দখল করে পার্কিং করা হয়েছে ট্রাকসহ অন্যান্য যানবাহন।
আবার বাসে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে সড়কেই।
১৮৮৭ সালে গঠিত হয় মৌলভীবাজার পৌরসভা।
এর পর নগরায়ণের সাথে সাথে শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অথচ এখন পর্যন্ত কোনো বাস টার্মিনাল না থাকায় রক্ষণাবেক্ষণ ও যাত্রী পরিষেবার কাজ হচ্ছে সড়কেই। এছাড়া পণ্যবাহী ও তিন চাকার যানবাহনও একই সড়কে পার্কিং করা হচ্ছে।এ কারণে প্রায়ই জটলা সৃষ্টি হচ্ছে শহরের প্রধান সড়কগুলোতে। এতে ভোগান্তিতে আছেন পৌরবাসী।শহরের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই শিগগিরই বাস টার্মিনাল নির্মাণের দাবি তুলেছেন পরিবহন শ্রমিক নেতারাও।

এ বিষয়ে ট্রাক-ট্যাংকলরি-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বলেন—টার্মিনাল থেকে গাড়ি ছেড়ে যাবে, আবার টার্মিনালেই গাড়ি রাখবে। যত দ্রুত সম্ভব একটি টার্মিনাল নির্মাণ করতে হবে।

সব পক্ষের সাথে কথা বলে শিগগিরই একটি বাস টার্মিনাল নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের-

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন জানান-যে জায়গায় বাস টার্মিনাল দেওয়া যায়, সেখানেই দেওয়া হবে। সবার সাথে বৈঠক শেষ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ

দশ দশমিক ছয় বর্গকিলোমিটার আয়তনের মৌলভীবাজার শহর থেকে প্রতিদিন ৭০ থেকে ৮০টি দূরপাল্লার বাস বিভিন্ন রুটে যাতায়াত করে। এছাড়া জেলার অন্যান্য অঞ্চলেও চলাচল করে প্রায় চার শতাদিক বাস ও মিনি-বাস।পাশাপাশি রয়েছে প্রায় ৩০ হাজার বৈধ ও অবৈধ সিএনজি চালিত অটোরিকশা। প্রতিদিন এক হাজারের বেশি ট্রাকও চলাচল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd