• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

বড়লেখায় নিসচার ১৫০ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

184

রেদওয়ান আহমদ,বড়লেখা প্রতিনিধি:

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নব-গঠিত ১৫০ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান ও কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক সুলতান আহমদ খলিল। নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আশুরোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

এ উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলার পৌরসভা মিলনায়তনে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলির যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।

বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, মোহাম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার প্রভাষক তারেক আহমদ, ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক আবুল কাসেম, শাহজালাল ইন্সটিটিউটের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান শামসুল ইসলাম, বড়লেখা থানার এস আই দেবল সরকার, প্রবাসী এক্য পরিষদের সহ-সভাপতি নিজাম উদ্দিন, ব্যবসায়ী আব্দুল আজিজ প্রমুখ।

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার ২০২৫,২৬ ও ২৭ মেয়াদের ১২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদনকৃত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম ও ১৮ সদস্য বিশিষ্ট পৃষ্টপোষক কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেন উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

 

এর আগে গত ২১ সেপ্টেম্বর তাহমীদ ইশাদ রিপনকে সভাপতি, মার্জানুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আইনুল ইসলামকে সাধারণ সম্পাদক, জমির উদ্দিনকে সাংগঠনিক ও এহসান আহমদকে অর্থ সম্পাদক করে ১২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে নিসচার কর্মীরা দেশব্যাপী সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাছাড়া প্রতিনিয়ত সামাজিক ও মানবিক কল্যাণে সচেষ্ট ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd