• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

বড়লেখায় ফেসবুকে অপপ্রচার : সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির প্রতিবাদ

Reporter Name / ৫২৬ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

328

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে জড়িয়ে ‘বড়লেখা নিউজ’ নামক একটি ফেসবুক পেইজে অপপ্রচারের কারণে প্রতিবাদ সভা করেছে পৌর বিএনপি। সোমবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুয়া আইডি থেকে পোষ্ট করা মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন বলেন, বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পৌর বিএনপি বর্ধিত সভা করেছে। প্রত্যেক পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সহ সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা করেছে। শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালনের ব্যাপারে পৌর বিএনপি হিন্দু ভাইদের যেকোনে সমস্যায় সহযোগিতা প্রদানের লক্ষ্যে কাজ করছে। কিন্ত পরিতাপের বিষয়, ২৭ সেপ্টেম্বর ‘বড়লেখা নিউজ’ নামক একটি ফেসবুক পেইজ থেকে পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আমি আব্দুল হাফিজ ললন ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে জড়িয়ে ১৩২টি পূজামন্ডপের জি.আর চাল বরাদ্দে সিন্ডেকেট করার অভিযোগ তোলা হয়। যা সম্পুর্ণ কাল্পনিক, মিথ্যা, বানোয়াট। দেশব্যাপি বিএনপিকে জনসাধারণের কাছে হেয়প্রতিপন্ন করতে যে গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই অপপ্রচারও তাদেরই দোসরদের কাজ।

আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, পৌর বিএনপির কেউ পূজামন্ডপের জি.আর চাল ক্রয়-বিক্রয়ে জড়িত নন, সিন্ডিকেট করার প্রশ্নই আসে না। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ফেক আইডি থেকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ফেসবুক আইডি থেকে মৌলবাদী গোষ্ঠী এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে। বড়লেখা পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধেও ‘বড়লেখা নিউজ’ পেইজসহ ফেক আইডি থেকে মিথ্যাচার করা হচ্ছে। পৌর বিএনপি এসব জঘন্য অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। পাশাপাশি অপপ্রচারে লিপ্ত ফেক আইডি ব্যবহারকারীদের সনাক্তপূর্বক আইনি ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ। উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাবেক সদস্য সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন বলাই প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd