• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

বড়লেখায় ৯ জুন জামায়াতের ঈদ পুণর্মিলনী-প্রধান অতিথি ড. শফিকুর রহমান

Reporter Name / ৩৯৪ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

298

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আগামী ৯ জুন ঈদ পুনর্মিলনী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। এছাড়া দলীয় নেতাকর্মীদে মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সমাবেশ সফল করতে শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ফিনল্যান্ড প্রবাসী ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, বড়কন্ঠ পত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান।

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মুহাইমিন, সাবেক পৌর আমির খিজির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ৯ জুন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী সমাবেশে ইসলামী ব্যাংক বড়লেখা শাখার সামনে অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে হবে মহিলা সমাবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিকেল ৪টায় একই স্থানে অনুষ্ঠিত হবে অমুসলিম সমাবেশ। পৃথক এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বড়লেখায় আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd