• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়?

Reporter Name / ১৯৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

295

উত্তর : শরীয়ত নির্ধারিত উপায়েই আদায় করতে হয়। যে অংশটুকু বর্তমানে সম্ভন নয়, এর বাইরের অপশনগুলো দিয়ে আদায় করতে হবে।

প্রশ্ন : তাহাজ্জুদের সঠিক সময় কোনটি? ৩:৩০ মিনিটে যদি ওঠে তাহাজ্জুদ নামাজ পড়ি তাহলে এটা হবে কি?
উত্তর : তাহাজ্জুদের সময় হচ্ছে, মধ্যরাতের পর বা রাতের শেষভাগ। এশার পর ঘুমিয়ে গেলে পরে যে কোনো সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া যায়। তাহাজ্জুদ অর্থ রাতের প্রথম ঘুমের পর সজাগ হওয়া। তাই, তাহাজ্জুদের নির্ধারিত ওয়াক্ত বলা হয় নি। জাগ্রত হওয়ার পর পুনরায় ঘুমিয়ে সময় মতো ফজর পড়া তাহাজ্জুদের জন্য কোনো বাধা নয়।

প্রশ্ন : আমার বাসায় আমি, আমার আম্মা ও বিবি এই তিন জন থাকি। আমরা কি জামায়াত করে নামাজ আদায় করতে পারি? যদিও আমার জন্য মসজিদে নামাজ আদায় অতীব জরুরি। যদি কখনও এমন পরিস্থিতি হয় যে, মসজিদে যাওয়া সম্ভব নয় অথবা জানি যে মসজিদে জামায়াত শেষ হয়েছে, এমতাবস্থায় কি ঘরে জামাত করা যাবে?
উত্তর : মসজিদের জামাতের গুরুত্ব কমে না যায়, বা মসজিদে যাওয়ার প্রয়োজনীয়তা ম্লান না হয় এমন পর্যায়ে ঘরে নামাজ পড়ার মতো পরিস্থিতি হলে বর্ণিত লোকদের নিয়ে জামাত হতে পারে। তবে, এখানে পাশাপাশি দাঁড়ানোর সুযোগ নেই। দু’জন মাহরাম নারী অবশ্যই পেছনের কাতারে দাঁড়াবেন। একজন হলেও তিনি পেছনের কাতারে দাঁড়াবেন। পুরুষ হলে মাত্র একজন মুসল্লী ইমামের পাশাপাশি দাঁড়াতে পারেন। দু’জন হলে পেছনের কাতারে দাঁড়াতে হয়।

প্রশ্ন : আমার স্ত্রী আমার পকেট থেকে আমাকে না বলে প্রায়ই টাকা পয়সা নিয়ে যায়। প্রথম প্রথম আমি কিছু বলিনি। এই টাকা নেওয়াটা বেড়ে যাওয়ার পর, তাকে জিজ্ঞেস করার পর সে বলে যে, তার বাবা-মায়ের কোনো ছেলে সন্তান নাই। তাই তার বাবা-মাকে টাকা দেওয়া তার দায়িত্ব। সে তার স্বামীর থেকে চুরি করে হলেও তার বাবা-মাকে টাকা দেওয়া নাকি ইসলাম সমর্থন করে। তাই সে আমার থেকে টাকা চুরি করে, তার বাবা-মাকে দিয়ে দেয়। আমার প্রশ্ন হলো, আসলেই এভাবে চুরি করে টাকা নেওয়া জায়েজ হবে।
উত্তর : আপনাকে না বলে বা আপনার খুশি ছাড়া আপনার টাকা নিয়ে নেওয়া স্ত্রীর জন্য জায়েজ নয়। এমন টাকা নেক কাজে ব্যয় করা, নিজের জন্য বা নিজের পিতা মাতাকে দেওয়া স্ত্রীর পক্ষে বৈধ হবে না। যদি তিনি তার অভাবী পিতা-মাতাকে কিছু দিতে চান, তাহলে নিজের হালাল উপার্জন থেকে দিতে হবে। আর যদি আপনার সম্পত্তি থেকে দিতে চান তাহলে, আপনার সম্মতি ও খুশিতে নিতে হবে। যেভাবে আপনি বললেন, সেভাবে নেওয়া কোনোক্রমেই ঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd