• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

বিদেশের মাটিতে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

41

বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন তাওহীদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে নেমে অনন্য এই কীর্তি গড়েন তিনি।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের দেওয়া ৫১২ রানের বিশাল সংগ্রহ টপকে বাংলাদেশ যখন লিড নেওয়ার পথে, তখন পুরো ইনিংসের নেতৃত্ব দেন হৃদয়।

লিড এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হয়।

এর আগে হৃদয় এই ম্যাচেই নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। তৃতীয় দিনের শেষেও তিনি অপরাজিত ছিলেন।

চতুর্থ দিন সকালে টেলেন্ডারদের নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৫৭৬ রান। তখন হৃদয় অপরাজিত ছিলেন ২৭৪ রানে। লাঞ্চের পরও থামেননি হৃদয়। ধীরে ধীরে এগিয়ে যান কাঙ্ক্ষিত ট্রিপল সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত ৩০০ রানের মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নামটি সবার আগে লিখে ফেলেন তিনি।

হৃদয়ের এই ইনিংসের গুরুত্ব শুধু সংখ্যায় নয়, ম্যাচ পরিস্থিতির কারণেও অনেক বেশি। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাব দিতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারালেও দলকে ঘুরে দাঁড় করান হৃদয়। দীর্ঘ সময় উইকেটে থেকে একদিকে দলের ইনিংসকে এগিয়ে নিয়েছেন, অন্যদিকে ব্যক্তিগত অর্জনকেও নিয়ে গেছেন অভূতপূর্ব উচ্চতায়।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন ইনিংস হৃদয়ের ব্যাটিং সামর্থ্যেরও বড় প্রমাণ। গতি ও বাউন্সের কন্ডিশনে দীর্ঘ সময় ব্যাট করে ৩০০ রান করা সহজ নয়। ধৈর্য, নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের দারুণ সমন্বয়ে সেই কঠিন কাজটিই করে দেখিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হৃদয়। এবার লাল বলের ক্রিকেটে এমন ঐতিহাসিক ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণের দাবিটাও আরও জোরালো করলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd