• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’ সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

বিশ্বনাথে ‘এনটিভি ইউরোপ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name / ৮৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

565

বিশ্বনাথ প্রতিনিধিঃ

কেক কেটে সিলেটের বিশ্বনাথে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে চলা ‘এনটিভি’ দীর্ঘপথ অতিক্রম করে ২৩তম বছরে পদার্পণ করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজারস্থ একটি পার্টি সেন্টারে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন।

এনটিভি ইউরোপের বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ আলোকিত সুর ও সাংস্কৃতিক ফোরামের সভাপতি কাওছার আহমদ, বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ আলোকিত সুর ও সাংস্কৃতিক ফোরামের উপ-পরিচালক মাওলানা মুক্তার হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য সালেহ আহমদ সাকি, বদরুল ইসলাম মহসিন, আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সদস্য তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ, সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, উপজেলা যুবদলের সদস্য জামাল উদ্দিন, বিশ্বনাথ আলোকিত সুর ও সাংস্কৃতিক ফোরামের সহ-পরিচালক সেবুল আহমদ, ব্যবসায়ী আলহাজ্ব খছরু ইমন, সংগঠক হেলাল আহমদ জাবেদ, হাবিবুর রহমান হাবিব, জুবায়ের আহমদ জয় প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd