• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সৌদিগামী স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০০, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী ‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর মাঝপথেই আটকে আছে ‘তারবিহীন সিলেট নগর’ গড়ার উদ্যোগ মন্ত্রী আরিফকে নিয়ে ফেসবুকে পোস্ট: ১০ ঘন্টা পর বিএনপি নেতার জিম্মায় মুক্তি গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ, আবদুল্লাহ’র মৃত্যুদণ্ড দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন রাজনৈতিক আশ্রয় আবেদন: বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড সোবহানীঘাটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে- তবু বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দিল্লিতে নেহা-মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার সিলেটে ফিজার কারখানায় আগুন, সবশেষ যা জানা গেলো যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আল আমিন

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ

Reporter Name / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

113

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে দুলর্ভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর ) বাদ জোহর মাদরাসার কনফারেন্স হলরুমে এবছর দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদেরকে বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপ’র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের জনপ্রতি সম্মাননা ক্রেস্ট, খাতা ও কলম উপহার প্রদান করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ।

মাদ্রাসার সুপার মাওলানা মো. বায়েজিদ আহমদ এর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাব ও সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস্য ফারুক আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে ই পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী কামরান আহমদ ও হামদ পরিবেশন করেন তানিয়া আক্তার মুন্নি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ‍্যারিটি গ্রুপের সদস‍্য মো. এখলাছ আহমদ ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাদ্রাসার শিক্ষক অজিত মনি দাস।
এবং মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মো. বায়েজিদ আহমদ।

এসময় বক্তারা সোনাপুর চ্যারিটি গ্রুপের সামাজিক কার্যক্রম ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভূয়সী প্রশংসা করে চ্যারিটি গ্রুপের পরিচালক সোনাপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের এই পরিশ্রম, অর্থ ব্যয়, এলাকার উন্নয়নে অবদান রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কার্যক্রম আরো বেগবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে এসময় মাদ্রাসার‍ সহকারী শিক্ষক আয়শা সিদ্দিকা, মাওলানা মো. শহিদুল আলম, মোছা. বেদানা বেগম, মোছা. আকলিমা বেগম, মাওলানা ইমরান আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মোছা. হাফিজা বেগম, মাছুমা বেগম, সাহেদা বেগম, অফিস সহকারী আল আমিন সুমন, সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য তারেকুল ইসলাম, নোমান আহমদ, সুলতান আহমদ, ছাত্র ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd