• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির ছাত্রের সাথে ‘সম্পর্ক’, নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ৫ বছরের মধ্যে কৃষকরা পাবে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প: প্রধানমন্ত্রী এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

বিশ্বনাথে ৩ দিনব্যাপি ভূমি মেলা উদ্বোধন

Reporter Name / ৪০১ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

159

বিশ্বনাথ প্রতিনিধি:

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ৩দিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা আগামী ২৭ মে পর্যন্ত চলবে।

রোববার (২৫ মে) সকালে বিশ্বনাথ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ওই ভূমি মেলায় ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। এরপর উপজেলা ভূমি অফিসের সামন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হল রুমের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্রাচার্য্য, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন মাহবুব, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, বিশ্বনাথ থানার এসআই নূর মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদরুজ্জামান, পৌর প্রকৌশলী ভবি মজুমদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না, দপ্তর সম্পাদক মশাহিদ আলী, সংবাদকর্মী জাহান মিয়া, উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা এখন জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়া হয়েছে। হয়রানি ছাড়া ভূমি সেবা নিশ্চিতকল্পে আরও যুগান্তকারী পদক্ষেপ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd