• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম বাংলাদেশে দিনে ৭৩ শিশুর প্রাণ কাড়ছে নিউমোনিয়া বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ সিলেটে পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র, আলোচনায় আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকার রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪ ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

59

বেতন-ভাতা বৃদ্ধি ও ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।

জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ বিভিন্ন দাবিতে প্রথমে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

 

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলেও শ্রমিকরা আবারো সড়কে অবস্থান নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd