• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

ভারতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সহ সভাপতি গ্রেফতার

Reporter Name / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

161

ভারতে যাওয়ার সময় মৌলভীবাজারের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃত আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

আব্দুস সামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টা মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, ইমিগ্রেশনে খবর ছিল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি ভারতে যেতে পারেন।

সে মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন আব্দুস সামাদ আজাদ। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd