• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

154

 

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, হযরত মুহাম্মদ (সাঃ) বিশ্ববাসীর জন্য সর্বক্ষেত্রে আদর্শ। একজন শিশু থেকে শুরু করে সমাজের প্রত্যেকের জন্য রয়েছে তার জীবন অনুকরণীয় আদর্শ।তিনি যেমন একজন পিতার আদর্শ, তেমনি একজন শিক্ষকের আদর্শ সর্বোপরি তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন।তার দেখানো আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছ মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা। তিনি গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চারখাই জালালাবাদ মাদ্রাসার রেক্টর মাওলানা আলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির। হামদ ও নাত পরিবেশন করে জামেয়ার ছাত্রদের মধ্যে আব্দুল্লাহ আল আমিন, মাজেদুল ইসলাম ও তাহলিল মাহমুদ চৌধুরী। মাহফিল শেষে তামাদ্দুনিক (সাংস্কৃতিক) প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd