• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

মাদানীর শ্বশুর হলেন ‘৯ বিয়ে’ করা সেই কাসেমী

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

42

ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় শ্বশুর হয়েছেন শরিয়াহভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কাসেমী নিজেই এ তথ্য জানান। এর আগে এক পোস্টে দ্বিতীয় বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মাদানী।

বুধবার এক পোস্টে মাদানী লেখেন, ‌‌আমি আমার আল্লাহকে ভয় করি। গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে—দ্বিতীয় বিয়ে।

‘৯ বিয়ে’ করা ফতি মামুনুর রশিদ কাসেমী যেভাবে শ্বশুর হলেন মাদানীর

বুধবার এক পোস্টে কাসেমী লেখেন, অনেকের প্রথম লাইনটা বুঝতে কষ্ট হচ্ছে, একটু খুলে বলি। হাফেজ ইমাম উদ্দিন সাহেব, তিনি আমার বড় চাচার জামাই। তাই তিনি আমার দুলাভাই।

তার দ্বিতীয় স্ত্রীর মেয়ের সঙ্গে আমার বিবাহ হয়, তাই তিনি আমার শ্বশুর। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার দ্বিতীয় স্ত্রীর বোন বিবাহ করেছে, তাই তিনি আমার তালই। এদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব মাসনা হিসেবে বিবাহ করেছেন হাফেজ ইমাম উদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সে হিসেবে তারা দুজন এখন ভায়রা ভাই। বলতে গেলে, অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন। শ্বশুরের ভায়রা ভাই শ্বশুরই তো হবে।

মামুনুর রশিদ কাসেমী এ পর্যন্ত মোট ৯টি বিয়ে করেছেন বলে জানা যায়। এ ঘটনায় ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে (নারী ও শিশু নির্যাতন দমন আইন) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের তথ্যমতে, তার করা ৯টি বিয়ের মধ্যে বর্তমানে চারজন স্ত্রী তার সঙ্গে রয়েছেন। এছাড়া তিনজন তাকে তালাক দিয়েছেন এবং বাকি দুজনের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd