• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভোট কেনাবেচার অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি যাদের পরাজয় নিশ্চিত, তারাই ভোট বানচালের চেষ্টা করছে ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে আগুন সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে ধাওয়া খেলেন জামায়াত নেতা, আরেকজন আটক কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক সিলেটে ২৯৪ কেন্দ্রে কড়া নজরদারি, নেই আশঙ্কা: এসএমপি টাকাসহ জামায়াত নেতা আটক ‘গভীর ষড়যন্ত্রের অংশ’: দেলাওয়ার হবিগঞ্জে পোস্টাল ভোট দিয়েছেন ৮ হাজার ৫৫১ জন নির্বাচনের আগে পুলিশের ২ ডিআইজিসহ ৪ কর্মকর্তাকে বদলি সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট? কমলগঞ্জে চা বাগান থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার যারা নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের জন্য ঝুঁকি আছে: র‍্যাব মহাপরিচালক তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেশে পৌঁছেছে ৪ লাখ ৯১ হাজার ৬১৫ পোস্টাল ব্যালট আটক জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ ১৩ নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের

মায়ের মৃত্যুবার্ষিকীতে শুভর পোস্টে ছুঁয়ে গেল ভক্তদের মন

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

39

মায়ের শূন্যতা কখনোই পূরণ হয় না। সময় শুধু স্মৃতিগুলোকে আরও স্পষ্ট করে তোলে। চিত্রনায়ক আরিফিন শুভর জীবনে এমনই এক বেদনাবিধুর দিন ২৪ জানুয়ারি। ২০২৩ সালের এই দিনে তিনি হারিয়েছিলেন তার মা খাইরুন নেছাকে।

মায়ের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্মৃতি শেয়ার করেছেন শুভ। ছাদবাগানে মায়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করে তিনি ফিরে গেছেন সেই সময়ের কাছে, যখন মা ছিলেন তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়।

ছবির ক্যাপশনে শুভ লেখেন, “কামিনী, কাঠগোলাপ আর বেলি মায়ের পছন্দের ফুল। ছাদে তার প্রিয় কাঠগোলাপ নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এই গাছটা এখন বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা। আমার এখনও মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব, বলব—‘মা, আমার জন্য একটু দোয়া করো।’ কিন্তু… মা আল্লাহর কাছে আজ দুই বছর। সম্ভব হলে আমার মাকে দোয়ায় রাখবেন।”

এই কয়েকটি লাইনের মাঝেই ধরা পড়ে এক সন্তানের গভীর শূন্যতা, না বলা কষ্ট আর মায়ের জন্য নিঃশব্দ আকুতি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খাইরুন নেছা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। প্রায় আট বছর ধরে ঢাকার বাসায় আরিফিন শুভর সঙ্গেই থাকতেন তার মা। ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। এর পাশাপাশি বয়সজনিত নানা শারীরিক জটিলতাও ছিল।মায়ের স্মৃতিতে লেখা শুভর এই পোস্ট মুহূর্তেই ভক্তদের আবেগতাড়িত করে তোলে। অনেকেই মন্তব্যে প্রয়াত খাইরুন নেছার রুহের মাগফিরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd