• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি ২৫ জুলাই আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভা বিশেষ দেশকে খুশি করতে ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: প্রধানমন্ত্রী সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি: ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ‘মন্ত্রী-এমপির ছত্রছায়ায় সিন্ডিকেট মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ প্রবাসীর মরদেহ পরিবহন-দাফনে তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা দেওয়া হয়: প্রবাসী কল্যাণমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিশোধ: ইংল্যান্ড-আর্জেন্টিনার এক দীর্ঘ, তিক্ত যাত্রা শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যত অ ভি যো গ ছাদখোলা বাসে হলান্ডদের বীরোচিত সংবর্ধনা ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী : বিরোধীদলীয় নেতা ইসরায়েলের সঙ্গে যেভাবে জড়িয়ে গেল মেসির নাম দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার-হাসিনাকে আইনমন্ত্রী ছাত্রশিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই যে ফল দেখাচ্ছে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট

মৌলভীবাজারে ট্রেনে আ গু ন লাগার ভাইরাল ভিডিওটি পুরনো

Reporter Name / ৩৪৭ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

392

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলস্টেশন এলাকায় পারাবত ট্রেনের বগিতে ভয়াবহ আগুন লেগেছে দাবি করে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পুরোনো ভিডিও প্রচার করতে দেখা গেছে। 

এতে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একজন ফেসবুক ব্যবহারকারী MD Shajanuddin Ahmed নামে এক ব্যক্তি পুরোনো ভিডিও ফেসবুক লাইভ করে বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে পোস্ট করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, শমসেরনগর বিমানবন্দর এলাকার উসমানগড় গ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুনের দৃশ্য।

মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ সময় সাধারণত ঢাকা থেকে সিলেট আসে পারাবত ট্রেন। সেজন্য মানুষের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে। এদিকে এ রকম গুজবের কারণে বিভ্রান্তির মধ্যে পড়েন সিলেট থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনের ঢাকাগামী যাত্রীরা।

জানা যায়, প্রতিদিন সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পারাবত ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে দুপুর ১টায় সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছায়। প্রতিদিন বিকাল ৪টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে যায় পারাবত ট্রেন। সেজন্য গুজব ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার পারাবত ট্রেনগামী যাত্রীরা বিভ্রান্তিতে পড়ে যান।

ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী যাত্রী পারভেজ আহমদ, জাকির হোসেন ও খালেক মিয়া জানান, হঠাৎ করে স্টেশন এলাকায় বলা হচ্ছে আজকে পারাবত ট্রেন ঢাকা যাবে না। ঢাকা থেকে সিলেট আসার পথে শমসেনগর এলাকায় বগিতে আগুন লেগেছে। এ তথ্যটি ছড়িয়ে পড়ার পর অনেক যাত্রী হতাশ হয়ে স্টেশন থেকে ফিরে যান। কিছুক্ষণ পর যখন জানাজানি হলো বিষয়টি ভুয়া এবং পারাবত ট্রেনে আগুন দুর্ঘটনাটি গুজব, তখন আবার যাত্রীরা স্টেশনে আসেন।

গুজব প্রচারকারী ব্যক্তির ফেসবুক আইডি থেকে জানা যায়, তিনি কাতার প্রবাসী এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বাড়ি। ফেসবুকে পোস্ট করা ভিডিওটি ২০২২ সালের ১১ জুনের। ওই দিন মৌলভীবাজারের শমসেনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd