• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির ছাত্রের সাথে ‘সম্পর্ক’, নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ৫ বছরের মধ্যে কৃষকরা পাবে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প: প্রধানমন্ত্রী এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name / ৫৩৭ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
Screenshot

348

রাজধানীর হাতিরঝিল এলাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে তুষার তানভীর (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসার ষষ্ঠ তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত তুষার তানভীর চাঁদপুরের মতলব দক্ষিণ থানার গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তার পরিবার বর্তমানে রাজধানীর শান্তিবাগ এলাকায় বসবাস করে। সে পশ্চিম চৌধুরীপাড়ার শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ তুষারের পরিবারকে ফোন করে জানায়, সে বাথরুমে ঢুকে দীর্ঘ সময় ধরে বের হচ্ছে না। এরপর পরিবার ঘটনাস্থলে এসে পুলিশের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন বাথরুমের গ্রিলের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তুষারের মরদেহ দেখতে পাওয়া যায়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ জানান, সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুষারকে বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় রশি প্যাঁচানো এবং টয়লেটের প্যানের ওপর বসা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd